২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ কোরিয়া প্রশ্নে ছয় জাতি আলোচনা ৮ ফেব্র“য়ারি

উত্তর কোরিয়ার পরমাণু ইস্যুতে ছয় জাতি আলোচনা আগামী ৮ ফেব্র“য়ারি আবারো শুরু হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2007, 04:39 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

মঙ্গলবার একথা জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং উ।

এবার এই সংলাপকে কার্যকরভাবে এগিয়ে নিতে দেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে, জানিয়েছেন তিনি। 

বার্লিনে এক বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান উত্তর কোরিয়ার পরমাণু ইস্যুতে প্রধান মধ্যস্থতাকারী মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিস্টোফার হিল ও উত্তর কোরীয় প্রতিনিধি কিম কায়ে--গোয়ান।

ছয় জাতি আলোচনায় উত্তর ও দক্ষিণ কোরিয়া ছাড়া আরো থাকছে যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া ও স্বাগতিক চীন।

গত ডিসেম্বরে কোনোরকম অগ্রগতি ছাড়াই শেষ হয়েছিল ছয় জাতি সংলাপ।

জিয়াং উ বলেন, “আমরা আশা করছি সম্পাদিত চুক্তি দেশগুলোর মধ্যে আলোচনা চালিয়ে নিতে ভিত্তিপ্রস্তরের কাজ করবে। আমরা আশা করবো সব দেশই ইতিবাচক দৃষ্টি নিয়ে আলোচনায় অংশ নেবে, সংলাপকে আরো জোরদার ও কার্যকর করবে এবং পারস্পরিক বিশ্বাস অর্জনের মাধ্যমে কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্র মুক্ত করবে।”