২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উগ্রপন্থী দলের সঙ্গে তুলনা করে ব্রিটিশ মুসলিমদের তোপের মুখে ক্যামেরন

ব্রিটেনের মুসলিম গ্র“পগুলোর কার্যক্রমকে দেশটির উগ্র ডানপন্থী ব্রিটিশ ন্যাশনালিস্ট পার্টির (বিএনপি) সঙ্গে তুলনা করে মুসলমানদের তোপের মুখ পড়েছেন যুক্তরাজ্যের বিরোধী দলীয় নেতা ডেভিড ক্যামেরন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2007, 03:45 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

দেশটির আন্তঃসম্প্রদায় সম্পর্ক নিয়ে কনজারভেটিভ পার্টির এক প্রতিবেদন প্রকাশের আগে সোমবার তিনি ওই মন্তব্য করেন। দেশটির মুসলিম নেতারা তার ওই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন।

ক্যামেরন বলেন, “যারা শরীয়া রাষ্ট্র চায়, বিশেষ সুযোগ--সুবিধা কিংবা ব্রিটিশ মুসলিমদের জন্য আলাদা আইন চায় তারা প্রকারান্তরে উগ্র ডানপন্থী ব্রিটিশ ন্যাশনালিস্ট পার্টিরই প্রতিবিম্ব।”

তিনি বলেন, “তারা মানুষকে ‘আমরা’ আর ‘তোমরা’র বিভাজনে বিভক্ত করে ফেলতে চায়। মানুষের মধ্যকার ক্ষোভ--বিক্ষোভকে কাজে লাগিয়ে তাদেরকে কলুষিত করতে চায়।” সেন্ট্রাল লন্ডনের বার্মিংহামের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ক্যামেরনের কনজারভেটিভ পার্টির জাতীয় ও আন্তর্জাতিক নীতি নির্ধারণী গ্র“প দেশটির বিভিন্ন সম্প্রদায়ের মধ্যকার সম্পর্ক নিয়ে মঙ্গলবার এ প্রতিবেদনটি প্রকাশ করার কথা রয়েছে।

ওই প্রতিবেদনে মুসলিম কাউন্সিল অফ ব্রিটেনের মতো সংগঠনগুলির বিরুদ্ধেউগ্রবাদী ধ্যান--ধারণার আশ্রয়--প্রশ্রয় দেওয়া, এমনকি উৎসাহিত করার অভিযোগ আনা হয়েছে। ওই প্রতিবেদন সম্পর্কে  বিবিসির ‘নিউজনাইট’ অনুষ্ঠানে  একথা বলা হয়।

মুসলিম কাউন্সিল অফ ব্রিটেনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল বারি এক প্রতিক্রিয়ায় বিবিসি নিউজকে বলেন, “বিএনপির সঙ্গে এমন তুলনাকে যে কারো কাছেই আক্রমণাত্মক বলে মনে হবে।”

তিনি বলেন,“কোনো মূলধারার মুসলিম সংগঠনের কার্যক্রমের সঙ্গে বিএনপির ফ্যাসিবাদকে সম্পর্কিত করা অবশ্যই একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে।”

ব্রিটেনের হিজবুত তাহরীরের মুখপাত্র ইমরান ওয়াহিদ বলেন, “ক্যামেরন ভীতি সঞ্চারের অপরাধে অপরাধী।”