২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে শিয়া শোভাযাত্রায় রকেট হামলায় নিহত ২

পাকিস্তানে আশুরার শোভাযাত্রায় রকেট ও মর্টার হামলায় দুজন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2007, 02:36 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

মঙ্গলবার পাকিস্তানের হাঙ্গু শহরে আশুরা উপলক্ষে শিয়াদের একটি শোভাযাত্রার ওপর বোমা হামলায় ওই দুজন নিহত হন। এছাড়া আহত হন আরো ১৪ জন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে এ খবর জানা গেছে।

নিহত দুজন আফগান শরণার্থী বলে জানান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ শরীফ।

আহতদের মধ্যে ১৩ জন পুলিশ ও একজন সাধারণ নাগরিক রয়েছেন।

রকেট হামলায় শোভাযাত্রাটি ছত্রভঙ্গ হয়ে যায়।

হিঙ্গুর ঊর্ধ্বতন প্রশাসক ফাককাহার--ই--আলম বলেন, “শহরে কারফিউ জারি করা হয়েছে। আজ আর কোন শোভাযাত্রা হবে না।”

উল্লেখ্য, ওই শহরটি সাম্প্রদায়িক সহিংসতার জন্য পরিচিত। গত কয়েকদিন ধরে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা মাথাচাড়া দিয়ে উঠলেও মঙ্গলবার তা চরম আকার ধারণ করে।

পাকিস্তানের উত্তর--পশ্চিম সীমান্ত প্রদেশের এই শহরটিতে গত বছর আশুরার এক শোভাযাত্রায় আত্মঘাতী বোমা হামলায় ৪০ জন নিহত হয়েছিলেন।