২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাজাফে মার্কিন ও ইরাকি বাহিনীর অভিযানে ৩০০ গেরিলা নিহত

মার্কিন ও ইরাকি বাহিনীর যৌথ অভিযানে নাজাফে ৩০০ গেরিলা নিহত হয়েছেন। রোববার চালানো হয় এ অভিযান। গত চার বছরে এটাই ছিল ইরাকে সবচেয়ে বড় অভিযান। যুদ্ধকালে গেরিলাদের রকেট হামলায় একটি মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন দুই সেনা। এছাড়া তিন ইরাকি সেনা ও পাঁচ পুলিশ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2007, 02:04 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

ইরাকের রাজনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সু্িন্ন এবং শিয়া সম্প্রদায়ের কয়েশ যোদ্ধা এখনও লড়াই চালিয়ে যাচ্ছে। মার্কিন বাহিনী সোমবার জানিয়েছে, অভিযান চলছে, তাই এখন এ বিষয়ে তারা বিস্তারিত কিছু জানাতে চান না।

বাগদাদের ১৬০ কিমি দক্ষিণে নাজাফে ট্যাঙ্ক, ভারী কামান নিয়ে অভিযানে নামে মার্কিন ও ইরাকি সেনারা। ইরাকের একজন কর্মকর্তা জানান, গেরিলাদের ওপর বিমান হামলাও চালায় মার্কিন বাহিনী।

ইরাকি পুলিশ কর্মকর্তা কর্নেল আলী নোমাস বলেন, “সংঘর্ষে ৩০০ থেকে ৩৫০ জন গেরিলা নিহত হয়েছেন। গ্রেফতারও করা হয় কয়েক ডজনকে। ইরাকি বাহিনীর পক্ষে আহত হন প্রায় ৪০ জন।”

গেরিলা যোদ্ধাদের সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। ইরাকি সেনাবাহিনী জানিয়েছে, নিহতদের অনেকের মাথায় ফিতা বাঁধা ছিল এবং তাতে লেখা ছিল ‘স্বর্গ থেকে আসা যোদ্ধা’।

প্রাদেশিক গভর্নর আসাদ গিলাল জানিয়েছেন, অজ্ঞাত ওই গেরিলা যোদ্ধারা শিয়া নেতাদের ওপর হামালা চালানোর উদ্দেশ্যে নাজাফের একটি বাগানে সংগঠিত হয়। প্রথমে তিনি অজ্ঞাত বন্দুকধারীরা সুন্নি সম্প্রদায়ের বলে উল্লেখ করলেও পরে জানান, এ দলে সুন্নি এবং শিয়া দুই জাতিগোষ্ঠির লোকই রয়েছে।

তবে রাজনৈতিক ও নিরাপত্তা সূত্রগুলো জানায়, এরা আহমেদ হাসানি আল ইয়েমেনি নামের এক ব্যক্তির সমর্থক যিনি নিজেকে ইমাম মাহদির অনুসারী বলে দাবি করেন।