২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একজন নারীকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়ার সময় এখনই: হিলারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে একজন নারীকে বেছে নেওয়ার সময় এখনই। আর আমার মনে হয় জনগণেরও সে প্রস্তুতি রয়েছে।” নিজের প্রার্থিতার পক্ষে এভাবেই যুক্তি তুলে ধরলেন হিলারি ক্লিনটন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2007, 04:11 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

২০০৮ সালের নির্বাচনে ডেসোক্রেট দলের হয়ে প্রার্থিতার লড়াইয়ে নামার ঘোষণা দেওয়ার পর শনিবার প্রথম আইওয়া অঙ্গরাজ্য সফর করেন সিনেটর হিলারি।

প্রিয় নেত্রীকে অভিনন্দন জানাতে আইওয়ার দেস ময়িনেসের জিমনেসিয়ামে প্রায় দেড়হাজার ডেমোক্রেট সমর্থক জড়ো হন।

ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হাস্যেৎফুল্ল হিলারি বলেন, “সময় বদলে গেছে। আমেরিকায় একজন নারী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।”

মার্কিন জনগণ কি একজন নারীকে আদৌ তাদের ভাবী প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায়, তারা কি হিলারিকে নির্বাচিত করবে-   এমন সব প্রশ্নের জবাবে তার জবাব, “কোন ধরনের চেষ্টা বা  উদ্যোগ নেওয়া ছাড়া এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। আমি উদ্যোগ নিয়েছি, চেষ্টা করে যাচ্ছি, ভবিষ্যৎ পরিস্থিতিই বলে দেবে কী হবে।” 

এর আগে আইওয়ার ডেমোক্রেট দলের কার্যালয়ে ২০০২ সালে ইরাক যুদ্ধে তার সমর্থন দেওয়ার বিষয়ে নিজের সপক্ষে যুক্তি তুলে ধরেন হিলারি। তিনি বলেন, “ভোট দানের বিষয়ে আমি আমার দায়-- দায়িত্ব স্বীকার করছি। বিবেচনা অনুযায়ী আমি কাজ করেছি। আমার মতো আরো অনেকের সমর্থন নিয়ে বুশ পরে সে ক্ষমতার অপব্যবহার করেছেন।”

বর্তমানে ইরাক ইস্যুতে বুশের নীতির ঘোর বিরোধিতা করলেও সে সময় সমর্থন জানানোয় বিস্তর সমালোচিত হয়েছিলেন তিনি।