২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে গাড়িবোমায় নিহত ১৫, অপহৃত ৮

বাগদাদে দুটি গাড়িবোমা বিস্ফোরণে শনিবার অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া, মধ্য বাগদাদের একটি দোকান থেকে অপহৃত হয়েছেন আটজন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2007, 07:40 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

পুলিশ জানায়, নতুন বাগদাদের শিয়াপ্রধান এলাকার ব্যস্ততম একটি বাজার এলাকায় বিস্ফোরণ দুটো ঘটে। এতে আরো ৫৫ জন আহত হন।

হামলা দুটি আত্মঘাতী কিংবা একটি আত্মঘাতী ও আরেকটি রিমোট নিয়ন্ত্রিত হতে পারে বলে এক পুলিশ কর্মকর্তা জানান। উল্লেখ্য, গত কয়েকদিনে বাগদাদে বেশ কয়েকটি গাড়িবোমা হামলা হয়েছে।

এদিকে, মধ্য বাগদাদের কারাদা এলাকায় একটি কম্পিউটারের দোকানে হানা দেয় অজ্ঞাত বন্দুকধারীরা। তারা পুলিশের পোশাকে এসে বন্দুকের মুখে দোকানের আট কর্মচারীকে গাড়িতে তুলে নিয়ে যায়।