২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় সংঘাত অব্যাহত, নিহত ২

গাজায় প্রতিপক্ষ ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত অব্যাহত থাকার প্রেক্ষাপটে শনিবার অন্তত দুজন নিহত হয়েছে। হামাস সমর্থকদের ঘাঁটি হিসেবে পরিচিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের কাছে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2007, 06:11 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

নিহতদের একজন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তারা বলেন, সম্ভবত সে দুই পক্ষের গুলিবর্ষণের মাঝে পড়ে গিয়েছিল।

এছাড়া, আগের রাতে আহত হামাস নেতৃত্বাধীন পুলিশবাহিনীর এক সদস্যের মৃত্যু হয়। এ নিয়ে শুক্রবার নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়ায় ১৬ এ। ফিলিস্তিনে একদিনে এতো মৃত্যুর ঘটনা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ।

নিহতদের মধ্যে হামাসের স্থানীয় নেতা জুহাইর আল--মানসিও আছেন।

উল্লেখ্য, শুক্রবার নির্বাচনে জয়লাভের বর্ষপূর্তিতে হামাস বিজয় শোভাযাত্রা বের করার পর থেকে বিবদমান গ্র“পগুলোর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

হামাসের মুখপাত্র আয়মান তাহা সতর্ক করে বলেন, ওই লড়াইয়ে তার দলের নিহত সদস্যদের মৃত্যুর বদলা নেওয়া হবে। এ হামলার জন্য ফাতাহতে দায়ি করে তিনি বলেন, গ্র“পটি মার্কিন সমর্থন নিয়ে হামাস নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করতে চাইছে।

একটি ঐকমত্যের সরকার গঠনে তিনি ফাতাহর সঙ্গে আলোচনা স্থগিত করার ঘোষণা দিয়ে বলেন, “ফাতাহর ভেতরেই অভ্যুত্থানকারী নেতারা যতোক্ষণ পর্যন্ত হত্যাকাণ্ড চালিয়ে যাবেন ততোক্ষণ কোনো আলোচনা হবে না।”

অন্যদিকে ফাতাহর মুখপাত্র তওফিক আবু খুসা নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার জন্য হামাসকে দায়ি করেন।

তিনি বলেন, “আমরা ফাতাহ সদস্যরা আলোচনা বন্ধ করিনি। যারা বন্ধ করেছে তাদের আবারো আলোচনায় ফিরে আসতে হবে।”