বাগদাদে গাড়িবোমায় নিহত ১০, অপহৃত ৮
বাগদাদে দুটি গাড়িবোমা বিস্ফোরণে শনিবার অন্তত ১০ জন নিহত হয়েছেন। এছাড়া, মধ্য বাগদাদের একটি দোকান থেকে অপহৃত হয়েছেন আটজন।
পুলিশ জানায়, নতুন বাগদাদের শিয়াপ্রধান এলাকার ব্যস্ততম একটি সড়কে বিস্ফোরণ দুটো ঘটে। এতে আরো ৩৫ জন আহত হন।
গত কয়েকদিনে বাগদাদে বেশ কয়েকটি গাড়িবোমা হামলা হয়েছে।
এদিকে, মধ্য বাগদাদের কারাদা এলাকায় একটি কম্পিউটারের দোকানে হানা দেয় অজ্ঞাত বন্দুকধারীরা। তারা পুলিশের পোশাকে এসে বন্দুকের মুখে দোকানের আট কর্মচারীকে গাড়িতে তুলে নিয়ে যায়।
