২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ভবন ধসে ১১ ছাত্রী নিহত

ভারতের গুজরাটে একটি বিদ্যালয়ের ছাত্রীনিবাস ধসে ১১ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয় এক ডজনেরও বেশি। আদর্শ নিবাস বিদ্যালয় নামে বিদ্যালয়ের ওই ভবনটি শুক্রবার ধসে পড়ে। এর অবস্থান প্রাদেশিক রাজধানী আহমেদাবাদের ৩০০ কিলোমিটার দক্ষিণে তিচকপুরা গ্রামে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2007, 03:52 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

তিন তলা ভবনটিতে প্রায় দেড়শ ছাত্রী থাকত। এদের বেশিরভাগই আদিবাসী।

দমকল বাহিনীর কর্মকর্তা আশুতোষ দেব জানান, ভবনটি যখন ধসে পড়ে ছাত্রীরা তখন কমনরুমে খেলছিল। অনেক ছাত্রী ভবনের নিচে চাপা পড়লেও বেশিরভাগকে জীবিত উদ্ধার করা হয়।

পার্বতী নামে এক অভিভাবক এনডিটিভিকে বলেন, “গত ১৭ ডিসেম্বর যখন মেয়ের সঙ্গে দেখা করতে আসি তখন সে বলেছিল, ভবনটি যেকোনো সময় ধসে পড়তে পারে। আমরা গরীব। মেয়েকে অন্য কোথাও নিয়ে পড়াশুনা করানোর সামর্থ্য না থাকায় তাকে বলেছিলাম সবসময় নিজের কক্ষেই থাকতে। ”

দুর্ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি নিহতদের প্রতি পরিবারকে এক লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও দেওয়া হয়।