২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের পরমাণু কর্মসূচিতে সহায়তার খবর নেহায়েতই গুজব: পিয়ংইয়ং

ইরানে পরমাণূ কর্মসূচিতে সহায়তা দিচ্ছে উত্তর কোরিয়া-- এমন খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে পিয়ংইয়ং।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2007, 02:28 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে কেসিএনএ সংবাদ সংস্থা শুক্রবার জানায়, “জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টির লক্ষ্যে পশ্চিমা কয়েকটি গণমাধ্যম এ গুজব রটিয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা। গুজব ছড়ানোর উদ্দেশ্য হচ্ছে উত্তর কোরিয়াকে বিপাকে ফেলা।”

প্রসঙ্গত, ২০০৬ সালের অক্টোবরে পিয়ংইয়ং প্রথম পরমাণু পরীক্ষা চালানোর পর জাতিসংঘ দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। একই বছর পারমাণবিক উপাদান ও প্রযুক্তির ব্যবসার ক্ষেত্রে ইরানের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।