ইরাকে নতুন মার্কিন কমান্ডার ডেভিড পেত্রাউস
ইরাকে যুক্তরাষ্ট্রের নতুন কমান্ডার হিসেবে শুক্রবার জেনারেল ডেভিড পেত্রাউসের নাম অনুমোদন করেছে মার্কিন সিনেট।
মার্কিন সেনাবাহিনীর অত্যন্ত উজ্জ্বল একজন জেনারেল হিসেবে খ্যাত পেত্রাউস গত সপ্তাহে একটি সিনেট কমিটিকে বলেছিলেন, ইরাক পরিস্থিতি ‘ভয়াবহ’ হলেও তা ‘নিরাশাব্যঞ্জক’ নয়।
অধিকাংশ সিনেটররা ইরাকে সেনা বাড়ানোর বিপক্ষে থাকলেও সেখানে আরো সেনা মোতায়েনের পক্ষেই কথা বলেছেন পেত্রাউস। এরপরও শুক্রবারের সিনেট ভোটে ৮০--০ ভোটে অনুমোদিত হয় পেত্রাউসের নাম।
বুশের ইরাক নীতির কট্টর সমালোচক সিনেট আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান কার্ল লেভিন অবশ্য বলেছেন, নতুন ইরাক নীতি কাজ করছে কিনা সঠিকভাবে তা জানানোর প্রতিশ্র“তি দিতে হবে পেত্রাউসকে।
