২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় হামাস--ফাতাহ সংঘর্ষে নিহত ৫

গাজায় হামাস--ফাতাহ সংঘর্ষে শুক্রবার কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। গত বছরের নির্বাচনে জয়লাভের বর্ষপূর্তি উপলক্ষে হামাস বিজয় র্যালি বের করলে প্রতিপক্ষ গ্র“পগুলোর সঙ্গে বিক্ষিপ্ত সংঘর্ষ ও গোলাগুলিতে ওই প্রাণহানি ঘটে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2007, 09:31 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

ফাতাহ মিলিশিয়ারা হামাস সমর্থকদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়লে শুক্রবার একজন নিহত হন। হামাস মুখপাত্র ইসলাম শাওয়ান এ কথা জানান।

এর আগে ফাতাহ সমর্থিত আল--আকসা ব্রিগেডের এক কর্মীকে গুলি করে হত্যা করে হামাস কর্মীরা। বৃহস্পতিবার মধ্যরাতে হামাসের একটি আস্তানায় বোমা বিস্ফোরণে দুই নিরাপত্তা রক্ষী হত্যার সঙ্গে যুক্ত সন্দেহে তাকে হত্যা করা হয়।

একইদিনে উত্তর গাজার জাবালিয়ায় হামাস বন্দুকধারীদের গুলিতে এক পথচারী নিহত হন।

গাজায় সহিংসতা অব্যাহত থাকার কারণে কয়েক দফায় ভেঙ্গে যায় হামাস--ফাতাহ শান্তি আলোচনা। ফলে পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পূর্বশর্ত হিসেবে একটি জাতীয় ঐক্য সরকার গঠনে ব্যর্থ হচ্ছে ফিলিস্তিনিরা।