প্রথমবার বাবা হলেন কারজাই
ঊনপঞ্চাশ বছর বয়সে প্রথমবারের মতো বাবা হলেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।
প্রেসিডেন্ট প্রাসাদের কর্মকর্তারা শুক্রবার এ খবর জানান।
তারা আরো জানান, কারজাইয়ের স্ত্রী জীনাত বৃহস্পতিবার রাতে কাবুলের এক হাসপাতালে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।
“এ খবরে প্রেসিডেন্ট খুবই খুশি। প্রাচীন আফগানিস্তানের এক বীরের নামানুসারে তার নাম রাখা হয়েছে মিরওয়েইস,” জানান প্রেসিডেন্টের মুখপাত্র করিম রহিমি।
মা ও সন্তান দুজনই ভালো আছেন।
পাকিস্তানে নির্বাসিত থাকাকালীর ১৯৯৯ সালে কারজাই বিয়ে করেন। পেশায় ডাক্তার জীনাত ওই সময় আফগান শরণার্থীদের সাহায্যার্থে কাজ করতেন।
দেশটির ইসলামী ঐতিহ্য অনুযায়ী তিনি কালভদ্রে জনসমক্ষে আসেন কিংবা রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেন।
