বাগদাদে বোমা বিস্ফোরণ নিহত ১৫
বাগদাদের শুক্রবার সকালে বোমা বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩৫ জন।
বাগদাদের কেন্দ্রস্থলে বাব আল শাহ্রজি জেলায় পোষা পাখি বিক্রির স্থান ঘাজিল বাজারে সকাল ১০টার দিকে বোমাটি বিস্ফোরিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছোট একটি বাক্সে রাখা বোমাটি পাখির খাঁচার ছোট জানালা দিয়ে ভেতরে ছুড়ে দেওয়া হয়। একই স্থানে ২০০৬ সালের ১ ডিসেম্বর একটি গাড়িবোমা বিস্ফোরণে তিনজন নিহত হয়েছিলেন।
বৃহস্পতিবারও বোমা হামলায় বাগদাদে ৩৪ জন নিহত হন।
