২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুক্রবার এক আত্মঘাতী বোমা হামলায় হামলাকারী এবং হোটেলের এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2007, 10:14 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আফতাব আহমেদ খান শেরপাও ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, “এটি ছিল আত্মঘাতী বোমা হামলা। হামলায় হামলাকারী এবং হোটেলের নিরপত্তাকর্মী নিহত হন।” 

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটি হোটেলে ভারতীয় হাই কমিশনের অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে দুপুর আড়াইটার দিকে এই বোমা হামলা চালানো হয়। এতে অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন অপর এক কর্মকর্তা।

ইসলামাবাদ পুলিশ প্রধান ইফতেখার আহমেদ জানান, বোমার আঘাতে চূর্ণবিচূর্ণ একটি প্রাইভেট কারকে হোটেলের সামনে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে।

হামলাকারী প্রসঙ্গে তিনি বলেন, “ওই আত্মঘাতী বোমা হামলাকারী পায়ে হেঁটে হোটেলে ঢোকার সময় বোমাটি বিস্ফোরিত হয়।”