২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সুস্থ হয়ে উঠছেন ফিদেল'

কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং দেশটির শাসনভার এখন পর্যন্ত তাঁর হাতেই রয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2007, 11:23 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

দেশটির জাতীয় পরিষদ প্রধান রিকার্ডো আলারকন বৃহস্পতিবার একথা জানান।

আলারকন বলেন, “অসুস্থতার কারণে ডাক্তারের নির্দেশনা মেনে চলতে হচ্ছে বলেই ফিদেল জনসমক্ষে আসছেন না। আর দায়িত্ব গ্রহণ নির্ভর করছে তার দ্রুত সুস্থ হয়ে ওঠার ওপর।”

ক্যাস্ট্রোর সুস্থ হয়ে ওঠার জন্য বড় ধরনের তিনটি অস্ত্রোপচার চালানো হলেও তা ব্যর্থ হয়েছে-‘এই পেইস’ নামে স্প্যানিশ সংবাদপত্রে গত সপ্তাহে প্রকাশিত এমন প্রতিবেদনেরও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

এদিকে ফিদেল মারা যাচ্ছে বলে প্রকাশিত প্রতিবেদন যে ভুল ছিল তা প্রমাণ করতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ গত বুধবার তার স্বাক্ষর করা একটি চিঠি পড়ে শোনান।

প্রসঙ্গত ১৯৫৯ সালে ক্ষমতায় অধিষ্ঠিত হবার পর ২০০৬ সালের ৩১শে জুলাই প্রথমবারের মত ফিদেল ভাই রাউল ক্যাস্ট্রোর হাতে সাময়িকভাবে ক্ষমতা হস্তান্তর করেন।