ন্যাটো হামলায় শীর্ষস্থানীয় তালেবান নেতার মৃত্যুর সম্ভাবনা
ন্যাটো বাহিনীর বিমান অভিযানে তালেবান গেরিলাদের এক শীর্ষ নেতার কয়েকজন সহযোগীসহ নিহত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনী।
হেলমান্দ প্রদেশে বিমান হামলায় তালেবান ওই নেতার সম্ভাব্য মৃত্যু সংবাদ এক বিবৃতির মাধ্যমে বৃহস্পতিবার গভীর রাতে জানায় ন্যাটো।
বিবৃতিতে বলা হয়, “সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম বোমার সাহায্যে একটি অবস্থানে আঘাত হানা হয়েছিল এবং এতে তা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। এতে শীর্ষস্থানীয় এক তালেবান নেতা ও তার সহযোগীরা নিহত হয়েছে বলে নিশ্চিতভাবে ধারণা করা হচ্ছে।”
তবে শীর্ষ ওই নেতার পরিচয় জানাতে ব্যর্থ হয়েছে তারা।
তালেবানদের পক্ষ থেকেও এ সম্পর্কিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
