যুক্তরাষ্ট্র থেকে সম্পদ সরিয়ে নিচ্ছে উপসাগরীয় দেশগুলো
যুক্তরাষ্ট্র থেকে সম্পদ সরিয়ে নিচ্ছে গালফ কাতারসহ উপসাগরীয় অন্য আরব দেশগুলো। কাতার অবশ্য পাশাপাশি তার তেলের বাজারটি ছড়িয়ে দিতে চাইছে এশিয়া এবং ইউরোপে। কাতারের অর্থনীতি নিয়ন্ত্রকদের একজন ফিলিপ থর্প দিয়েছেন এই তথ্য।
কাতার ফিনান্সিয়াল সেন্টার রেগুলেটরি অথরিটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী থর্প সুইজারল্যান্ডের স্কি রিসোর্ট ডাভোসে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন একথা। ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের এক সম্মেলনে এখানে অংশ নিচ্ছেন ২ হাজার ৪০০র বেশি ব্যবসায়ী ও রাজনীতিবিদ।
থর্পের মতে সাম্প্রতিক সময়ে ঝুঁকি কমাতেই মধ্যপ্রাচ্যের দেশগুলোর যুক্তরাষ্ট্রে সম্পদ বাড়ানোয় ইচ্ছেয় ভাটা পড়েছে। তেল এবং গ্যাস বাবদ আয় বেড়ে যাওয়ায় তা অন্য দিকে লগ্নি করাতে আগ্রহ তাদের। থর্প বলেছেন, “যুক্তরাষ্ট্রের সম্পদের মালিকানা নিতে সেই উদ্দীপনা এখন যথেষ্টই ফ্যাকাশে। এর মানে এই নয় যে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ হবে না। কিন্তু দেখবেন যে সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো আরো বড় মাপের সুযোগ খুঁজছে।”
এ প্রসঙ্গে কাতারকে উদাহরণ মেনেছেন থর্প, “কাতারের কথাই ধরুন। তারা চাইছে যুক্তরাষ্ট্র বাদে অন্য ভোক্তা দেশগুলোতে সম্পদ বাড়াতে। সরবরাহ এখন কোথায়? তাহলে সেখানে তাদের জমি--জমাই কেনা ভালো তাতে ঝুঁকি অনেক কমে। তার হিসেবে ২০১২ সালের মধ্যে কাতারের জ্বালানী খাতের ভোক্তাদের এক তৃতীয়াংশ হবে যুক্তরাজ্য ও ইউরোপ, এক তৃতীয়াংশ এশিয়া এবং বাকিটা যুক্তরাষ্ট্রে।”
১০ লাখেরও কম অধিবাসীর কাতারে বিশ্বের তৃতীয় বৃহৎ গ্যাসের মজুত রয়েছে। ১৯৯৮ সাল থেকে এর অর্থনৈতিক সমৃদ্ধি এখন তিনগুণ বেড়েছে। বিশ্বের দ্রুত বৃদ্ধি পাওয়া অর্থনীতির কাতারে এসে দাঁড়িয়েছে তেলসমৃদ্ধ কাতার।
