২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক থেকে বৃটিশ সেনা প্রত্যাহারের তারিখ নির্ধারণ হবে ‘দায়িত্বহীনতা’: ব্লেয়ার

বৃটিশ সরকারের পক্ষ থেকে ইরাক থেকে সেনা প্রত্যাহারের তারিখ নির্ধারণ ‘চরম দায়িত্বহীনতা’র কাজ হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2007, 07:52 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

বিরোধী লিবেরাল ডেমোক্রেট পার্টির পক্ষ থেকে এ বছর অক্টোবর মাসে ইরাক থেকে বৃটিশ সেনা প্রত্যাহারের এক প্রস্তাবের জবাবে ব্লেয়ার বুধবার এ মন্তব্য করেন।

তিনি বলেন, এ ধরনের তৎপরতা বসরায় বৃটিশ সেনাদের বিরুদ্ধে লড়াইরত বিচ্ছিনতাবাদীদের কাছে বিপর্যয়কর ইঙ্গিত পৌঁছাবে।

“আমরা যদি আলোচনা করে সেনা প্রত্যাহারের একটি তারিখ নির্ধারণ করি, যা ইরাকের অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, তবে সেদেশে লড়াইরত বিরোধীদের কাছে সবচেয়ে বিপর্যয়কর ইঙ্গিত পেঁৗঁছাবে,” বৃটিশ আইনপ্রণেতাদের উদ্দেশ্যে বলেন তিনি।

“এটা একটা বিপর্যয়কর নীতিতে পর্যবসিত হবে এবং এর বাইরের আকর্ষণ যতই থাকুক না কেন বাস্তবে তা হবে চরম দায়িত্বহীনতা...।”

ইরাক ও মধ্যপ্রাচ্য সম্পর্কে বৃটেনের নীতি কী হবে তা নিয়ে বুধবার সেদেশের পার্লামেন্টে বিতর্কের কথা রয়েছে। তবে ব্লেয়ার ওই বিতর্কে অংশ না নেওয়ার কথা জানিয়েছেন। তার এ সিদ্ধান্তের দারুণ সমালোচনা করেছেন অন্যরা।