২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এ বছরই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করুন: জর্ডান

এ বছরই ইসরায়েল--ফিলিস্তিন সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে জর্ডান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2007, 07:31 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

তা না হলে মধ্যপ্রাচ্য ‘নতুন বিপর্যয়’র সম্মুখীন হবে বলে মন্তব্য করেছেন দেশটির বাদশাহ আবদুল্লাহ।

লন্ডনের আশারক আল--আওসাত পত্রিকায় বুধবার প্রকাশিত এক সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন।

বাদশাহ ইসরায়েলের পাশাপাশি আলাদা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠারও আহ্বান জানান।

সাক্ষাতকারে তিনি বলেন, “প্রত্যেকেই, বিশেষ করে ইসরায়েলকে এটা অবশ্যই বুঝতে হবে যে ফিলিস্তিন ইস্যুতে এ বছরই সমাধানে না পৌঁছাতে পারলে আমাদেরকে এর মূল্য দিতে হবে।”

“এটা না হলে মধ্যপ্রাচ্য লেবানন যুদ্ধের মতো নতুন বিপর্যয়ের সম্মুখীন হবে।”

“ফিলিস্তিন ইস্যু মধ্যপ্রাচ্য সংঘাতের মূল বিষয় এবং আমরা আশা করি আন্তর্জাতিক সম্প্রদায় এটা বুঝতে পারবেন যে আঞ্চলিক ইস্যুগুলো একে অপরের সঙ্গে একই সূতায় গাঁথা।”

“যথানিয়মে এগুলো দূর করা গেলে... এ অঞ্চলের মানুষের মধ্যে উগ্র মনোভাবের অনুভূতি ছাড়াও উগ্রবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা দূর হবে।”   

মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় সত্যিকারের অগ্রগতি হলে আরো সংঘাত বন্ধ হবে বলে সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসকে বলেন বাদশাহ।

রাইস তাকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের ভূমিকা আরো জোরালো করার প্রতিশ্র“তি দেন।