গাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি সীমানা প্রাচীরের কাছে বুধবার এক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।
ফিলিস্তিনি চিকিৎসা কর্মীরা এ খবর জানান।
ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, “তিন ফিলিস্তিনি লুকিয়ে সীমানা প্রাচীর অতিক্রম করতে চাইলে সেনারা প্রথমে তাদের নিষেধ করে। এতে সাড়া না মিললে গুলি চালানো হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়। বাকি দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
ফিলিস্তিনি চিকিৎসা কর্মীরা জানান, তারা ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করেন। তবে নিহত ব্যক্তির রাজনৈতিক পরিচয় জানা যায়নি।
