২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুন হতে পারেন পামুকও

সাহিত্যে নোবেল বিজয়ী তুর্কি লেখক ওরহান পামুককেও হত্যা করা হতে পারে। সাংবাদিক রান্ত ডিঙ্কের সন্দেহভাজন হত্যাকারী হায়াল এ হুঁশিয়ারি দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2007, 01:55 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

বুধবার কড়া পাহারায় আদালতে নেওয়ার পথে ইয়াসিন হায়াল চিৎকার করে বলেন, “ওরহান পামুকের আরো সতর্ক হওয়া উচিত, কারণ তাকেও হত্যা করা হবে”।

গত শুক্রবার হত্যা করা হয় আর্মেনীয় বংশোদ্ভূত জনপ্রিয় সাংবাদিক রান্ত ডিঙ্ককে। এ হত্যাকাণ্ডের জন্য ১৭ বছর বয়সী বন্ধু ওগুন সামাস্তকে প্ররোচিত করেছিল বলে স্বীকার করে উগ্র জাতীয়তাবাদী হায়াল।

এর আগে ২০০৪ সালে কৃষ্ণ সাগর তীরবর্তী নিজ শহর ট্যাবজোনে একটি ম্যাকডোনাল্ডের দোকানে বোমা বিস্ফোরণের দায়ে ১১ মাস জেল খাটে অভিযুক্ত হায়াল।