২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়া ও ভারতের মধ্যে পারমানবিক চুল্লি স্থাপন চুক্তি

ভারত ও রাশিয়ার মধ্যে চলতি সপ্তাহেই কয়েক বিলিয়ন ডলারের পারমানবিক চুল্লি স্থাপন সংক্রান্ত এক চুক্তি হতে চলেছে। ভারত সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ইভানভ সোমবার একথা জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2007, 06:30 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন আগামী ২৫--২৬ জানুয়ারি ভারত সফর করবেন। ওই সফরে ভারতের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের সময় এ  চুক্তি স্বাক্ষর হবে বলে জানান ইভানভ ।

ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইভানভ বলেন,“অতিরিক্ত পারমানবিক চুল্লির জন্য দক্ষিণ ভারতের তামিলনাড়– প্রদেশের কুদানকুলাম পরমানু শক্তি কেন্দ্রের নির্মাণ কাজে সহায়তা দিতে রাশিয়া সম্মত হয়েছে।”

ইভানভ  আরও বলেন, “ভারতের বিভিন্ন স্থানে স্বয়ংক্রিয় পরমাণু কেন্দ্র স্থাপনেও দুই সরকারের মধ্যে  চুক্তি হবে।”

উল্লেখ্য, রাশিয়ার এটমস্ট্রয় এক্সপোর্ট কোম্পানি একই রকম চুল্লি স্থাপনের ব্যাপারে বুলগেরিয়ার সঙ্গেও ইতোমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছে। ওই চুক্তি অনুসারে প্রতিটি চুল্লি বাবদ খরচ ধরা হয়েছে ২ শত ৫৯ কোটি  ইউরো।

এদিকে, ভারতের সঙ্গে ১৯৮৮ সালের চুক্তি অনুসারে রাশিয়া কুদানকুলামে দুইটি একহাজার মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন চুল্লি স্থাপন করেছে। ভারত ওই অঞ্চলের চাহিদা পুরনে আরও ৪টি চুল্লি স্থাপনে আগ্রহী।

ভারত ও রাশিয়ার মধ্যে পরমানু চুল্লি স্থাপন সংক্রান্ত চুক্তি সম্পর্কে রাশিয়া পরমানু শক্তি কমিশনের এক কর্মকর্তা বলেন, “দুই দেশের মধ্যে চুল্লি স্থাপন সংক্রান্ত চুক্তির যাবতীয় কার্যক্রম এগিয়ে চলেছে।”