২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে পৌঁছেছে রাশিয়ার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র

রাশিয়ার তৈরী ‘টর-এমআই’ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের চালান ইরানে পৌঁছেছে । দেশটির সরকারি বার্তা সংস্থা ইতার--তাস মঙ্গলবার একথা জানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2007, 04:30 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

সরকারি অস্ত্র রপ্তানীকারক সংস্থা ‘রোসোবোরোনেক্সপোর্ট’ প্রধান সের্গেই শেমেজোভের বরাত দিয়ে ইতার--তাস জানায় চুক্তি অনুযায়ী ইরানকে এ ‘বিমান বিধ্বংসী ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ সরবরারহের কাজ শেষ করেছে রাশিয়া।

শেমেজোভ জানান, দুটি দেশের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী ২০০৬-এর ডিসেম্বরে ইরানকে টর-এমআই ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রক্রিয়া শেষ করার কথা থাকলেও এ মাসে তা শেষ করেছে রাশিয়া।

এদিকে রাশিয়া ইরানকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করায় ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল।

তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় দেশ দুটি বলেছে, ইরানের পারমাণবিক কার্যক্রম পরিচালনায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশটিকে ‘টর-এমআই’ ক্ষেপনাস্ত্র সরবরাহের ফলে প্রতিবেশী রাষ্ট্রের ওপর হামলা চালানোর পাঁয়তারা করতে পারে দেশটি। আর এতে মধ্যপ্রাচ্যের মারাত্মক নিরাপত্তা ঝুঁকি তৈরী হবে।

তবে রাশিয়া দাবি করেছে ‘টর-এমআই’ একটি স্বল্প পাল্লার আত্মরক্ষামুলক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।