২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুরো মার্কিন বাহিনীকে উপড়ে ফেলতে পারে গেরিলারা : জাওয়াহিরি

ইরাকে আরো মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনায় প্রেসিডেন্ট বুশের তীব্র নিন্দা জানিয়েছেন আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আইমান আল জাওয়াহিরি। বুশকে তিরষ্কার করে সোমবার এক ওয়েবসাইট বিবৃতিতে তিনি বলেন, মার্কিন সেনাবাহিনীকে উপড়ে ফেলতে ইরাকের গেরিলা যোদ্ধারাই যথেষ্ট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2007, 01:40 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

আল কায়েদার মাল্টিমিডিয়া শাখা আস--সাহাব যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি ওয়েব সাইটে সোমবার জাওয়াহিরির এ ভিডিওচিত্র প্রচার করে। কবে কোথায় এ বিবৃতি ধারণ করা হয়েছে সে বিষয়ে কিছু বলা হয়নি ওই ওয়েব সাইটে।

বুশের প্রতি ইঙ্গিত করে জাওয়াহিরি বলেন, “মাত্র ২০ হাজার সৈন্য কেন? কেন তার চেয়ে বেশি সৈন্য পাঠানো হচ্ছে না? কেন পাঠানো হচ্ছেনা ৫০ হাজার বা একলাখ? তোমরা কি জানোনা তোমাদের সেনাদের লাশ খুবলে খাওয়ার জন্য ইরাকের কুকুরগুলো অপেক্ষা করছে?”

পুরো মার্কিন সেনাবহিনীকে ইরাকে পাঠানোর কথা বলে বুশকে হুঁশিয়ার করে দিয়ে জাওয়াহিরি বলেন, “বুশের পাঠানো একটা কেন ১০ টা সেনাবাহিনী শেষ করে দেওয়ার ক্ষমতা মুজাহিদিনদের আছে,”।

বাগদাদে আরো ২১ হাজার ৫০০ সৈন্যে পাঠানোর বুশের সাম্প্রতিক সিদ্ধান্তে এই প্রথম প্রতিক্রিয়া জানালো আল কায়েদা।

এছাড়া, আফগানিস্তানে তালেবান গেরিলাদের বিরুদ্ধে লড়তে ন্যাটোর সহায়তা নেওয়া যুক্তরাষ্ট্রের ব্যর্থতারই প্রমাণ বলে দাবি করেন জাওয়াহিরি।