২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'পোপ জন পলকে হত্যাচেষ্টায় কেজিবির হাত ছিল'

প্রয়াত পোপ দ্বিতীয় জন পলকে ১৯৮১ সালে হত্যা প্রচেষ্টায় সাবেক সোভিয়েত ইউনিয়নের হাত ছিল বলে সন্দেহ প্রকাশ করেছেন পোপের এক সময়ের ঘণিষ্ঠ সহযোগী কার্ডিনাল স্টেইনস্ল ডিউইজ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2007, 10:08 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

তিনি এ ধারণা দৃঢ়ভাবে পোষণ করেন বলে আত্মজীবনীতে লিখেছেন কার্ডিনাল ডিউইজ।

কার্ডিনাল ক্যারল ওটেলিয়ার সঙ্গে অতিবাহিত জীবন নিয়ে একটি আত্মজীবনী লিখেছেন ডিউইজ। আগামী বুধবার বইটি প্রকাশ হতে যাচ্ছে। সে বইয়ে ঘুরে ফিরে এসেছে প্রয়াত পোপের কথাও।

দীর্ঘ চার যুগ পোপ দ্বিতীয় জন পলের ব্যক্তিগত সচিবের দায়িত্ব পালন করেন ডিউইজ। বইটিতেই তিনি পোপকে হত্যার ষড়যন্ত্রের নিয়ে তার সন্দেহের কথা প্রকাশ করেন তিনি।

ইরাক যুদ্ধ ঠেকাতে পোপ চেষ্টা চালান বলেও জানান কার্ডিনাল ডিউইজ। এ জন্য মার্কিন প্রেসিডেন্ট বুশ ও ইরাকি নেতা সাদ্দাম হোসেনের কাছে ২০০১ সালে তিনি প্রতিনিধিও পাঠিয়েছিলেন।

১৯৮১ সালের ১৩ মে সেন্ট পিটার্স স্কয়ারে পোপ জন পলকে গুলি করে তুরস্কের নাগরিক মেহমেত আগা।

ডিউইজের ভাষায়, তারা একজন জাত খুনিকেই বেছে নিয়েছিল পোপকে হত্যার জন্য। যারা পোপকে নিজেদের জন্য বিপজ্জনক মনে করত, তাকে ভয় পেত, তারাই আগাকে পাঠায়। স্পষ্টটতই কেজিবির হাত ছিল এতে। কারণ একা আগার এতো সাহসী হওয়ার কথা নয়।”

ওই হত্যা চেষ্টা নিয়ে ইতালির সংসদীয় কমিটির তদন্তেও একই ধরনের সন্দেহের কথা বলা হয়। মেহমেত আগা বর্তমানে নিজ দেশে কারারুদ্ধ রয়েছেন।

পোপকে নিয়ে আরো অনেক স্মৃতির কথা স্থান পেয়েছে ডিউইজের বইতে। ২০০১ সালে টুইন টাওয়ারে হামলার পর কীভাবে সারারাত জেগে পোপের সঙ্গে তারা সময় পার করেন তাও উঠে এসেছে বইটিতে।

‘মাই লাইফ উইথ ক্যারল (ক্যারলের সঙ্গে কাঠানো জীবন)’ নামে বইটি প্রকাশ করেছে ইতালির রিজ্জলি প্রকাশনী।