২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারটি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছিল: সিএনএন

বাগদাদের উপকণ্ঠে শনিবার বিধ্বস্ত সামরিক হেলিকপ্টারটি শত্র“ পক্ষের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2007, 09:51 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

মার্কিন সংবাদ সংস্থা সিএনএন সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পরিচয় গোপন করা এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সিএনএন জানায়, গত শনিবার বিধ্বস্ত ব্ল্যাক হক হেলিকপ্টারটি সম্ভবত কাঁধ থেকে ছোড়া কোনো ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদের শিকার হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে এখনও তদন্ত চললেও ধ্বংসাবশেষে ক্ষেপণাস্ত্রের হামলার চিহ্ন পাওয়া গেছে।

ওই হামলায় ১২ মার্কিন সেনা নিহত হয়।

প্রসঙ্গত, শনিবার ইরাকে রক্তাক্ত একটি দিন কেটেছে মার্কিনিদের। বিচ্ছিন্ন হামলায় মোট ২০ মার্কিন সেনা প্রাণ হারায় সেদিন।