২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মিরে গ্রেনেড হামলায় আহত ১৩

কাশ্মিরে সোমবার গ্রেনেড হামলায় ১৩ জন আহত হয়েছে। ভারতীয় পুলিশ জানিয়েছে, জম্মু ও কাশ্মিরের রাজধানী শ্রীনগরের ২৭ কিমি উত্তরে পাত্তান শহরের পুলিশের একটি টহল দলকে উদ্দেশ্য করে হামলাটি চালানো হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2007, 09:22 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

স্থানীয় একটি বাসস্ট্যান্ডের পাশে চালানো এ হামলায় আহতের দুজনের অবস্থ গুরুতর।

শামীম আহমেদ নামে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, “আহত ১৩ জনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। বিস্ফোরণটি তীব্র আতঙ্কের সৃষ্টি করেছিল।”

কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের প্রাক্কালে বিচ্ছিন্নতাকামী মুসলিম জঙ্গিরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জঙ্গিরা নিজেদের অবস্থান জানান দিতে এর আগেও দেশটির প্রজাতন্ত্র দিবসকে বেছে নিয়েছে।

গত ১৭ বছর ধরে স্বায়ত্বশাসনের দাবিতে কাশ্মিরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে জঙ্গিরা। সরকারি হিসেবমতে এ পর্যন্ত সেখানে ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। তবে মানবাধিকার সংস্থাগুলোর মতে এ সংখ্যা ৬০ হাজার। এতে যুক্ত হয়েছেন নিখোঁজরাও।