এবার ‘গুগল বোমা’র শিকার ইসরায়েলি প্রধানমন্ত্রী
আরেকটি অপমানজনক ঘটনার মুখোমুখি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট।
মাধ্যমটা এবার ইন্টারনেট। নির্দিষ্ট করে বললে গুগল সার্চ ইঞ্জিন। সেখানে হিব্র“ ভাষায় ‘চরমভাবে ব্যর্থ’ কথাটা লিখে সংশ্লিষ্ট তথ্য খুঁজতে গেলেই সেখানে ভেসে ওঠে ওলমার্টের সরকারি আত্মজীবনী। অনেকটা মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের আদলেই।
বছরও পুরোয়নি ইসরায়েলের সংসদ নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছেন ওলমার্টের মধ্যপন্থী কাদিমা পার্টি। কিন্তু তার জনপ্রিয়তায় ইতোমধ্যে ভাটার টান লেগেছে। লেবাননে অমিমাংসিত যুদ্ধ ও ধারাবাহিক কিছু দুর্নীতি কেলেঙ্কারিতে তা এখন নেমে এসেছে ১৪ শতাংশে।
বছর কয়েক আগে জর্জ বুশের ক্ষেত্রেও ঘটেছিল এই ‘গুগল বোমা হামলা’।
ব্যাপারটা ঘটে তখনই, যখন বহুসংখ্যক ইন্টারনেট ব্যবহারকারী নির্দিষ্ট কোনো ওয়েবসাইটে সংযোগ স্থাপন করেন এবং নির্দিষ্ট কিছু শব্দ লিখে খোঁজ লাগান।
ইংরেজিতে ‘চরমভাবে ব্যর্থ’ লিখে খোঁজ দিলেই হোয়াইট হাউজের ওয়েবসাইটে ভেসে ওঠে জর্জ বুশের আত্মজীবনী।
সাম্প্রতিক অতীতের কিছু ব্যবসায়িক লেনদেনের জন্য ওলমার্টের বিরুদ্ধে তদন্ত চলছে।
সেদেশের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, একটি ইসরায়েলি ব্যাংকের ব্যক্তিমালিকানাধীন করার ক্ষেত্রে স্বজনপ্রীতির সন্দেহে তার ভূমিকা মঙ্গলবার পরখ করে দেখবে তারা।
