পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ৩ সেনা নিহত
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সোমবার আত্মঘাতী গাড়িবোমা হামলায় তিন পাকিস্তানি সেনা নিহত ও নয়জন আহত হয়েছে।
সেনাবাহিনীর মুখপাত্র শওকাত সুলতান এ খবর জানান।
তিনি বলেন, “সাদা রঙের একটি গাড়ি মীর আলী শহরের খাজোরি চেকপোস্টে রাখা সেনাবহনকারী গাড়িগুলোতে আঘাত করে। আপাতদৃষ্টিতে একে আত্মঘাতী গাড়িবোমা হামলা বলেই মনে হচ্ছে।”
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পাকিস্তানে সেনাবাহিনীর ওপর আত্মঘাতী হামলার নজির খুব একটা না থাকলেও তালেবান জঙ্গিরা আফগান, মার্কিন ও ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর ওপর প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে।
উত্তর ওয়াজিরিস্তানের ওই অঞ্চল তালেবানদের শক্ত ঘাঁিট হিসেবে পরিচিত হওয়ায় এ ঘটনায় সেখানে বসবাসকারী তালেবান জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল গোত্রগুলোর সঙ্গে সরকারের শান্তি আলোচনা ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
