২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে ইসরায়েল

লেবানন ফ্রন্টের অভিজ্ঞতা সম্পন্ন সাবেক জেনারেল গ্যাবি আশকেনাজিকে ইসরায়েলের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে বলে সোমবার জানিয়েছে দেশটির মিডিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2007, 01:25 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

সরকারি সূত্রের বরাত দিয়ে বলা হয় প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট এ ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দেবেন বলেও আশা করা হচ্ছে।  ইসরায়েলি রেডিও এবং দুটি প্রধান সংবাদপত্র সোমবার একথা জানায়।

দি ইয়েদিওথ আহরোনথ সংবাদপত্রটি জানিয়েছে সোমবার ওলমার্ট তার অনুমোদনের ব্যাপারটি জানাতে পারেন।

এদিকে ওলমার্ট চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন-এমন কথা অস্বীকার করে তার মুখপাত্র মিরি আইসিন জানান,“এসবই হল মিডিয়ার ধারনা।” তবে তিনি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব ওলমার্ট বিজ্ঞ কোন এক ব্যক্তিকে নিয়োগ দানের আশা করছেন।

প্রতিরক্ষা মন্ত্রী আমির পেরেত্জও গ্যাবিকে নিয়োগ দেওয়ার ব্যাপারে তার সম্মতি প্রকাশ করেছেন।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে সেনাবাহিনীর ডেপুটি চীফ অব স্টাফ জেনারেল মশ কাপলিনস্কির কথাও ভাবা হচ্ছে এ পদের জন্য।

প্রসঙ্গত গত বছরের জুলাই/আগস্ট মাসে লেবানন যুদ্ধ নিয়ে বিতর্কের প্রেক্ষিতে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট-জেনারেল ড্যান হালুৎস গত সপ্তাহে পদত্যাগ করেন।