ইরাকে পার্লামেন্টে ফিরছে সদরের দল
ইরাকে ক্ষমতাসীন শিয়া জোটের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে পার্লামেন্টে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিয়া নেতা মুক্তাদা আল সদরের রাজনৈতিক দল। শিয়াজোটের সঙ্গে বৈঠকের পর রোববার এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সদরের এক মুখপাত্র।
ইরাক থেকে মার্কিন বাহিনী প্রত্যাহরের সময়সীমা নির্ধারণ এবং ইরাকে মার্কিন উপস্থিতির জন্য জাতিসংঘ অনুমোদিত মেয়াদ নবায়নের জন্য একটি সর্বদলীয় বৈঠক আয়োজনের বিষয়ে ঐকমত্যে পৌঁছায় ক্ষমতাসীন জোট এবং সদরের গ্র“প। এ সমঝোতার ভিত্তিতেই তারা পালামেন্টে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সদরের দল।
সদর বাহিনীর সিনিয়র সদস্য বাহা আল-আরাজি শিয়া জোটের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বলেন, “আমরা মন্ত্রণালয় এবং সংসদ বর্জনের সিদ্ধান্ত প্রত্যাহার করছি,”।
এর আগে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা নির্ধারণের দাবিতে গত নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তাদের দু’মাস ধরে পার্লামেন্ট বর্জন করে আসছিল সদরের রাজনৈতিক দল।
এ প্রসঙ্গে সংসদের স্পিকার মাহমুদ আল--মাশাদানি জানান, তারা খুব শিগগিরই সর্বদলীয় কমিটির বৈঠকে ইরাক থেকে মার্কিন সেনাবাহিনী প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ এবং দেশটিতে মার্কিন বাহিনীর উপস্থিতির মেয়াদ নবায়নে জাতিসংঘের অনুমোদন সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন।
আল--মাশাদানি বলেন, “রাজনৈতিক ও জাতিগত সহিংসতা বন্ধে এটি একটি সময়োপযোগি পদক্ষেপ। ইরাকের সমস্যার সমাধান ইরাকিদের হাতেই রয়েছে। অন্য কারো হাতে নয়। আমরা যে ধরনের সমাধান চাই অন্যদেরও তা সমর্থন করা উচিত। সবার উদ্দেশ্যেই আমি এটা বলতে চাই,”।
