২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাঙ্গালোরে হিন্দু -- মুসলিম দাঙ্গা, পুলিশের গুলিতে নিহত ১

ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালোরে রোববার হিন্দু ও মুসলমানদের মধ্যে দাঙ্গা বাধে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালালে এক জন নিহত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2007, 10:20 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

কট্টর হিন্দু সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের(আরএসএস) একটি মিছিল থেকে ভাংচুর শুরু হলে দাঙ্গার সূত্রপাত হয়। শুক্রবার সাদ্দাম হোসেনের ফাঁসির প্রতিবাদে মুসলমানদের মিছিলে পুলিশ বাধা দিলে ব্যাপক ভাংচুর হয়। সে ঘটনার প্রতিক্রিয়ায় রোববার আরএসএস এর মিছিল বের করে। মিছিল থেকে হঠাৎ করেই মুসলমান ব্যবসায়ীদের দোকান পাট ভাংচুর শুরু হয়। তখন মুসলমানরাও সংঘর্ষে লিপ্ত হয়।

পুলিশ কমিশনার বিপিন গোপালকৃষ্ণান বলেন, “দাঙ্গাবাজদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে এক জন নিহত ও চারজন আহত হয়।”

পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে বলে স্বীকার করলেও এ সংখ্যা কত- তা জানায়নি। শহরজুড়ে পুলিশি টহল জোরদার করা হয়েছে।