ইন্দোনেশিয়ায় আবারো শক্তিশালী ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় আবারো একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার দেশটির উত্তরাঞ্চলের সুলায়েসি দ্বীপে ভূকম্পনটি আঘাত হানে।
ভূমিকম্পের ফলে পুরো দ্বীপবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৩। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে এটি আঘাত হানে। তবে ইন্দোনেশিয়ার ভূকম্পন জরিপ অধিদপ্তরের বলছে, এর মাত্রা ছিল ৬ দশমিক ৫।
ভূমিকম্পে প্রাথমিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় টেলিভিশনের খবরে বেশ কয়েকটি ভবন ধসের কথা বলা হয়েছে।
দ্বীপবাসীরা আতঙ্কগ্রস্ত হয়ে ঘর ছেড়ে খোলা আকাশের নিচে নেমে আসে। ভূমিকম্প আঘাত হানার প্রায় ঘন্টা খানেক পরও তারা ঘরে ফেরেননি বলে জানান স্থানীয় এক বাসিন্দা।
গত মাসেও দেশটিতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
