আবু সায়াফ প্রধানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র
ফিলিপাইনের জঙ্গি সংগঠন আবু সায়াফের প্রধান গাদ্দাফি জানজালানির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মার্কিন ফরেনসিক বিশেষজ্ঞরা।ফিলিপাইনের সেনাপ্রধান হের্মোজেনেস এসপেরন শনিবার এ কথা জানান।
গত মাসে জোলো দ্বীপে পাওয়া একটি গলিত মৃতদেহ পরীক্ষা করে মার্কিন ফরেনসিক বিশেষজ্ঞরা নিশ্চিত হন যে জানজালানি মৃত্যুবরণ করেছেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানানো হয়নি।
ফিলিপাইনের দাগী আসামীদের তালিকায় শীর্ষস্থানে অবস্থানকারী জানজালানিকে ধরার জন্য যুক্তরাষ্ট্র ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল।
২০০২ সালে মার্কিন ধর্মপ্রচারক মার্টিন বার্নহ্যামকে অপহরণ ও হত্যার দায়ে যুক্তরাষ্ট্রের একটি আদালত জালজালানিকে অভিযুক্ত করেন। এরপর সেদেশের গোয়েন্দা সংস্থা এফবিআই তাকে দাগী সন্ত্রাসীদের তালিকায় রেখেছিল।
উল্লেখ্য, ২০০৪ সালের ফেব্র“য়ারি মাসে ম্যানিলার কাছে একটি ফেরিতে বোমা হামলা চালানোর দায় স্বীকার করে আবু সায়াফ। দেশটির ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী ওই সন্ত্রাসী হামলায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটে।
