২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মর্টার হামলায় বাগদাদে নিহত ৪

উত্তর বাগদাদের একটি আবাসিক এলাকায় শনিবার পাঁচটি মর্টার হামলায় অন্তত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2007, 07:39 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

পুলিশের একটি সূত্র জানায়, ওই হামলায় চারজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

তবে হতাহতের সংখ্যা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।   

নুয়ামান জেলার যে এলাকায় হামলা হয় সেখানে শিয়া ও সুন্নি উভয় সম্প্রদায় বসবাস করেন। স্থানীয় বাসিন্দা আবু আলিয়া জানান, তিনি তিনটি লাশ দেখেছেন। এছাড়া আহত হন ২৫ জন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে তিনি জানান।

নুয়ামান হাসপাতালের একটি সূত্র জানায়, সেখানে ১৭টি লাশ এসেছে। এছাড়া আহত অবস্থায় ভর্তি করা হয়েছে ৪৯ জনকে।

তবে হতাহতরা সবাই মর্টার হামলার শিকার কি না তা ওই সূত্র নিশ্চিত করতে পারেনি।