২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌনকর্মীদের প্রতি সম্মান জানাতে মূর্তি তৈরি হচ্ছে নেদারল্যান্ডসে

নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামবাসীদের জন্য অপেক্ষা করছে নতুন এক বিস্ময়। আর তা তৈরি হয়েছে একটি মূর্তিকে ঘিরে। তবে এটি যেনতেন কোনো মূর্তি হবে না। এটি তৈরি করা হচ্ছে সারা বিশ্বের যৌনকর্মীদের প্রতি সম্মান জানিয়ে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2007, 04:09 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

ডাচ সংবাদ সংস্থা এএনপি এক প্রতিবেদনে এ কথা জানা গেছে।

প্রতিবেদনটিতে আরো বলা হয়, এলস রিয়ার্সের নকশায় তৈরি এ মূর্তি মার্চ মাসের শেষ নাগাদ উদ্বোধন করা হতে পারে।

নকশা অনুযায়ী ব্রোঞ্জের তৈরি এ মূর্তিটি হবে আত্মবিশ্বাসী চোখে বহির্বিশ্বের দিকে তাকিয়ে থাকা এক নারীর।

মূর্তি তৈরিতে সহায়তা করছেন নেদারল্যান্ডসের সাবেক যৌনকর্মী মারিস্কা মাজুর।

এএনপিকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, “অধিকাংশ দেশেই যৌনকর্মীরা বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রম করেন। তাদের প্রতি জনগণের কোনো শ্রদ্ধাবোধও থাকে না। এ মূর্তি তৈরির অর্থ হচ্ছে এ পেশায় নিয়োজিত নারী ও পুরুষদের শক্তি দেওয়া।”