২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ইরাক যুদ্ধে মার্কিন সেনাদের জীবন নিয়ে রাজনৈতিক খেলা খেলছেন বুশ'

ইরাক যুদ্ধে প্রেরিত মার্কিন সেনাদের জীবন নিয়ে প্রেসিডেন্ট বুশ রাজনৈতিক খেলা খেলছেন বলে অভিযোগ করেছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2007, 02:00 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

শুক্রবার এবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ অভিযোগ করেন।

এদিকে পেলোসির এ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ডানা পেরিনো বলেছেন, “রাজনৈতিক কারণে বুশ সেনাসদস্যদের বিপদের মুখে পাঠিয়েছেন- এ কথা সঠিক নয়।”

ইরাকে আরো ২১ হাজার মার্কিন সেনা পাঠানোর ব্যাপারে বুশের পরিকল্পনা প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে এ রকম সমালোচনা শুরু হয়। বর্তমানে ইরাকে প্রায় ১৩ লাখ মার্কিন সেনা রয়েছে।

এদিকে মঙ্গলবার এক জনমত জরিপের ফলাফলে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের জনগণ বুশের এ পরিকল্পনার বিরোধিতা করেছেন।

প্রতিনিধি পরিষদের প্রথম মহিলা স্পিকার হিসেবে এ মাসে দায়িত্বপ্রাপ্ত ন্যান্সি আরো বলেন, যুদ্ধের সময় মার্কিন সেনাবাহিনীকে আর্থিক সহায়তা করার পরিকল্পনা প্রত্যাহারের কোন পরিকল্পনা নেই ডেমোক্রেটদের।

তিনি বলেন, “ইরাক যুদ্ধ নিয়ে বুশকে অবশ্যই কথা বলতে হবে। এতো বড় একটি গর্ত খুঁড়েছেন যে এর মধ্যে দিয়ে কোন আলো দেখতে পারেন না তিনি। এটাই সবচেয়ে বড় ভুল।”