২০০৭ সালে খনিশিল্পকে জাতীয়করণ করবে বলিভিয়া
২০০৭ সালে সেদেশের খনিশিল্পকে জাতীয়করণ করা হবে বলে জানিয়েছেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস।
াজিল সফররত মোরালেস শুক্রবার সাংবাদিকদের বলেন, তিনি গত বছর গৃহীত কর্মসূচির অংশ হিসেবে বলিভিয়ার খনিশিল্পকে জাতীয়করণ করার পরিকল্পনা এগিয়ে নিতে চান।
তিনি জানান, তার সরকার এ সংক্রান্ত পরিকল্পনার খুঁটিনাটি পর্যালোচনা করে দেখছে।
“বিভিন্ন প্রতিষ্ঠান এ শিল্পে বিনিয়োগ করেছে। তারা যাতে নিজেদের বিনিয়োগ ফেরত পান সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যেসব খাতে কোনো প্রতিষ্ঠান বিনিয়োগ করেনি সেগুলো জাতীয়করণ করা হবে।”
আর কোনো খাত জাতীয়করণ করা হবে কিনা সে সম্পর্কে মোরালেস কিছু জানাতে অস্বীকৃতি জানান। এমনকি খনিশিল্প কীভাবে জাতীয়করণ করা হবে তারও বিস্তারিত জানাননি তিনি।
উলে¬খ্য, মোরালেস ২০০৬ সালের মে মাসে সেদেশের তেল ও প্রাকৃতিক গ্যাস শিল্পকে জাতীয়করণ করেন। তার সরকারের কর্মকর্তারা বরাবরই বলে আসছেন, তারা খনিশিল্পে সংস্কার আনতে চান এবং কর বাড়ানোর পরিকল্পনা করছেন।
