২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেব্র“য়ারিতে নেপাল সরকারে যোগ দেবে মাওবাদীরা

নেপালি মাওবাদীরা ফেব্র“য়ারিতে সরকারে যোগ দেবেন। দেশটির প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা শুক্রবার এ খবর জানিয়েছেন। সরকার ও মাওবাদীদের মধ্যে ঐতিহাসিক চুক্তির পর কয়েক দিন আগেই অন্তর্বর্তী পার্লামেন্টে যোগ দেন মাওবাদীরা। এ জন্য সংবিধানে প্রয়োজনীয় সংশোধনীও আনতে হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2007, 05:43 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

প্রধানমন্ত্রী কৈরালা টিভি ভাষণে বলেন, “অন্তর্বর্তী সরকারে মাওবাদীদের অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া সারতে ১৫/২০ দিন সময় লাগতে পারে। আশা করি ফেব্র“য়ারিতেই তারা সরকারে যোগ দিতে পারবেন।”

নতুন সংবিধান প্রণয়নে বিশেষ পার্লামেন্ট গঠনে আগামী জুনে নির্বাচনের কথা ভাবছে সরকার। ওই পার্লামেন্টেই রাজতন্ত্রের ভবিষ্যত নির্ধারিত হবে। মাওবাদীরা অবশ্য রাজতন্ত্রের পুরোপুরি বিলোপ দাবি করে আসছেন।

এদিকে সংসদে যোগ দেওয়ার পর মাওবাদী নিয়ন্ত্রিত এলাকাগুলোয় যে সরকার তারা প্রতিষ্ঠা করেছিল তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার মাওবাদী নেতা প্রচণ্ড এ ঘোষণা দিয়ে অনুসারীদের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সহযোগিতার নির্দেশ দেন।