শ্রীলঙ্কায় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা ছাড়ছে হাজারো মানুষ
যুদ্ধের আশঙ্কায় শ্রীলঙ্কায় তামিল বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে ১০ হাজারেরও বেশি মানুষ পালিয়ে যাচ্ছে।
দেশটিতে কর্মরত ত্রাণকর্মীরা শুক্রবার এ কথা জানান।
বিশ্লেষকরা বলছেন, এর অর্থ হলো বিদ্রোহীদের কাছ থেকে ওইসব এলাকার নিয়ন্ত্রণ গ্রহণে সরকারি সেনাদের অভিযান শিগগিরই শুরু হতে যাচ্ছে।
ত্রাণকর্মীরা জানান, শরণার্থীরা পায়ে হেঁটে কিংবা ট্রাক্টরে চড়ে শুক্রবার ভোর থেকে দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর--পশ্চিমাঞ্চলীয় ভাকারাই শহর ছাড়তে শুরু করে।
পূর্বাঞ্চলীয় শহর বাত্তিকালোয়া থেকে ইতালি রেডক্রসের প্রকল্প সমন্বয়ক সেলভারাজ জেয়ারাজ রয়টার্সকে টেলিফোনে বলেন, “কেউ কেউ সমুদ্রতট ধরে এবং অন্যরা বাহনে চড়ে জঙ্গলের ভেতর দিয়ে ওই এলাকা ছেড়ে পালাচ্ছে।”
“আমরা ওই এলাকার কম--বেশি প্রায় ১২ হাজার মানুষের কথা বলছি যারা দেশের ভেতরেই উদ্বাস্তু হতে যাচ্ছে।”
জাতিসংঘও ওই খবরের সত্যতা স্বীকার করেছে।
গত কয়েক সপ্তাহে ২০ থেকে ২৫ শরণার্থী ভাকারাই থেকে পালিয়ে গেছে।
তবে বিশ্লেষকরা বলছেন, শুক্রবার যে হারে মানুষ ওই এলাকা ছেড়েছে তাতে মনে হচ্ছে সেখানে সেনা অভিযান অবশ্যম্ভাবী।
বিদ্রোহী নিয়ন্ত্রিত ভাকারাই রাজধানী কলম্বো থেকে প্রায় দেড়শ মাইল উত্তর--পূর্বে অবস্থিত। বিদ্রোহীরা দেশটির ১২ মাইল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। ভাকারাইয়ের অবস্থান এর মধ্যবর্তী স্থানে।
বিদ্রোহীদের দমনে শ্রীলঙ্কার সেনাবাহিনী গত কয়েক মাস ধরে ওই এলাকাগুলোতে সেনা অভিযান চালিয়ে যাচ্ছে।
