২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ের ছবিপাড়া পরিদর্শন করলেন ব্রিটিশ অর্থমন্ত্রী

চ্যানেল ফোরের শো এ ভারতীয় অভিনেত্রী শিল্পা শেঠির সঙ্গে বর্ণবৈষম্যমূলক আচরণের ঘটনায় তার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন ব্রিটিশ অর্থমন্ত্রী গর্ডন ব্রাউন। ব্রাউন নিজে ওই ঘটনায় শিল্পা শেঠির পক্ষে অবস্থান নেওয়ার কথা জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2007, 07:30 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

সাংবাদিকদের তিনি বলেন, “ওই ঘটনায় শিল্পা শেঠির প্রতি সব মহলের সমর্থনই মিলেছে। আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট, ব্রিটিশরা সহনশীল জাতি।”

ওই ঘটনার পর ভারত জুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড়ের মধ্যেই শুক্রবার বলিউডের সিনেমা জগত পরিদর্শন করেন ব্রাউন।

মুম্বাই ছবি পাড়ায় এসে অবশ্য কোনো বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়নি তাকে। বরং লাল গালিচা সংবর্ধনা দিয়ে সাদরেই বরণ করা হয় তাকে।

শহরের উপকণ্ঠে একটি স্টুডিওতে খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়াসহ বেশ কয়েকজন অভিনেতা ও অভিনেত্রীর সঙ্গে কথা বলেন ব্রিটিশ অর্থমন্ত্রী।

ভারতের শীর্ষ ব্যবসায়ী ও রাজনীতিবিদদের সঙ্গে আলাপ--আলোচনার এক ফাঁকেই ছবি পাড়া পরিদর্শন সারেন ব্রাউন। এটা অবশ্য তার সফরসূচিতেই অন্তর্ভুক্ত ছিল যা শিল্পা শেঠির ওই ঘটনার আগেই চূড়ান্ত হয়। 

এর আগে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও শীর্ষ কূটনীতিবিদদের সঙ্গে আলোচনাকালে তার দেশ যে কোনো ধরনের বর্ণবাদের বিরোধিতা করে বলে মন্তব্য করেন ব্রাউন।

উলে¬খ্য, চ্যানেল ফোরের রিয়ালিটি শো ‘সেলিব্রেটি বিগ ব্রাদার’ এ অংশ নিতে গিয়ে তীব্র বর্ণবৈষম্যমূলক আচরণের শিকার হন শিল্পা শেঠি। কান্নায় ভেঙে পড়া শিল্পার ছবি প্রচার করা হয় বিভিন্ন প্রচার মাধ্যমে।

ভারত সরকার ইতোমধ্যে বিষয়টিতে ব্যাখ্যা চেয়েছে ব্রিটিশ সরকারের কাছে। তাছাড়া, ব্রিটিশ পার্লামেন্টের নিুকক্ষেও বিষয়টি উত্থাপন করা হয়।