২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস এখন ইরাকে রয়েছেন। দায়িত্ব নেওয়ার পর এটা ইরাকে তার দ্বিতীয় সফর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2007, 03:45 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

শুক্রবার বসরায় মার্কিন সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন রবার্ট গেটস। এ সময় তার সঙ্গে ছিলেন ইরাকে মার্কিন সেনা প্রধান জেনারেল জর্জ ক্যাসি।

এরপর তিনি ইরাক পরিস্থিতি নিয়ে ব্রিটিশ সেনা কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করেন।

ইরাক ছাড়াও মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর আফগানিস্তান ও সৌদি আরব সফরের পরিকল্পনা রয়েছে। এ মাসের শুরুতেই রবার্ট গেটস প্রথম ইরাক সফরে আসেন।