২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে হামলা চালানো যাবে না'

কংগ্রেসের অনুমতি ছাড়া যুক্তরাষ্ট্র যাতে ইরান আক্রমণ করতে না পারে সে সংক্রান্ত একটি বিল প্রতিনিধি পরিষদে বৃহস্পতিবার উত্থাপন করেছেন রিপাবলিক ও ডেমোক্রেট উভয় দলের আইন প্রণেতারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2007, 03:28 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

বিলটি উত্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নর্থ ক্যারোলিনার রিপাবলিকান ওয়াল্টার জোনস। ইরানের প্রতি বুশ প্রশাসনের মারমুখী আচরণকে তিনি দেশটির সাথে বিবাদে জড়িয়ে পড়ার কারণ হিসেবে দেখছেন।

“নতুন এই প্রস্তাবনায় আমরা উলে¬খ করেছি যে, যুক্তরাষ্ট্র ইরান আক্রমণের ক্ষমতা রাখে এরকম কোনো আইন এর আগে কংগ্রেসে পাস করা হয়নি,” সাংবাদিকদের এ কথা বলেন জোনস।

এই প্রস্তাবনায় বলা হয়, কংগ্রেসের অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারবে না। তবে ইরান আগে যুক্তরাষ্ট্র বা এর সেনাবাহিনীর ওপর হামলা চালালে বা কোনো ধরনের হামলা বা অভিযানের সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠলেই কেবল যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারবে।

ডেমোক্রেট ও রিপাবলিক দলের যৌথ উদ্যোগে উত্থাপিত এই বিলটি কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটে অনুমোদিত হওয়ার পর তাতে প্রেসিডেন্টের অনুমোদন ও স্বাক্ষরের প্রয়োজন হবে।