২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফোনে আড়িপাতা আইনের মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত বুশের

সন্ত্রাসবিরোধী অভিযানে সন্দেহভাজনদের গ্রেফতারে ফোনে আড়িপাতার যে আইন করা হয়েছিল তার মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ বুশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2007, 06:42 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

বুধবার মার্কিন অ্যাটর্নি জেনারেল আলবার্তো গঞ্জালেস এ কথা জানান।

১১ সেপ্টেম্বরের হামলার পর ওই আইন করা হয়। আইনের বলে যুক্তরাষ্ট্রের নাগরিকদের যেকোনো আন্তর্জাতিক ফোন ও ই--মেইল সরকার খতিয়ে দেখতে পারতো।

প্রতি ৪৫ দিন অন্তর প্রেসিডেন্ট বুশ ওই আইনের মেয়াদ বাড়িয়ে আসছিলেন। তবে আইনটি জারির পর থেকেই অব্যাহত সমালোচনার মুখে পড়তে হয় বুশ প্রশাসনকে।

আলবার্তো গঞ্জালেস বলেন, “প্রেসিডেন্ট বুশ ‘সন্ত্রাসীদের ওপর নজরদারি কর্মসূচি (টেররিস্ট সার্ভিলেন্স প্রোগ্রাম)’ এর মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে সর্বশেষ মেয়াদের মাঝামাঝি পর্যায় চলছে। এরপর এটা আর কার্যকর করা হবে না।”

তিনি আরো জানান, সন্ত্রাস দমনে নতুন করে যে আদালত গঠন করা হয়েছে, তার কারণে এ আইনের আর প্রয়োজন পড়বে না। 

আইনটি নিয়ে সিনেট কমিটিতে ডেমোক্রেটরা বৃহস্পতিবারই প্রশ্ন তোলার পরিকল্পনা নিয়েছিলেন। তার একদিন আগেই অ্যাটর্নি জেনারেল এ কথা জানালেন।

ডেমোক্রেটদের অভিযোগ, ওই আইনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংবিধান ক্ষুণœ করা হয়েছে। এছাড়া ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগও আনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংগঠন।