সুচির বিরুদ্ধে এবার কর ফাঁকির অভিযোগ
মিয়ানমারের অবিসংবাদিত নেত্রী অং সান সুচির বিরুদ্ধে কর ফাঁিকর অভিযোগ তুলেছে দেশটির সামরিক সরকার।
নোবেল শান্তি পুরস্কারের বিপুল অর্থ দেশের অভ্যন্তরে ব্যয় না করে তিনি কর ফাঁকি দিয়েছেন, বৃহস্পতিবার সরকারি দৈনিক ‘নিউ লাইট’ এ অভিযোগ আনে।
পত্রিকাটির সম্পাদকীয়তে বলা হয়, কর ফাঁিক দিয়ে, সংবিধান সংস্কার বা নতুন সংবিধান রচনার কথা বলে এবং সামরিক জান্তা সরকারের কঠোর সমালোচনা করে সুচি যে অপরাধ করেছেন তাতে তার আইন অনুযায়ী কঠিন শাস্তি হওয়া উচিত। সুচির ভাগ্য ভালো যে তিনি গৃহবন্দি আছেন, তাকে জেলে পাঠানো বা কঠিন কোনো শাস্তি দেওয়া হচ্ছে না।
পত্রিকাটি অভিযোগ করে, নোবেল ও অন্যান্য আন্তর্জাতিক পুরস্কারের অর্থ পরিবারের সদস্যদের পেছনে খরচ করার নামে দেশের বাইরে ব্যয় করেন তিনি।
১৯৯১ সালের অক্টোবরে সুচি নোবেল শান্তি পুরস্কার পান যার আর্থিক মূল্য ১.৪৩ মিলিয়ন ডলার।
গত এগারো বছর ধরে গৃহবন্দি রয়েছেন ৬১ বছর বয়সী এই নেত্রী।
সুচির স্বামী মাইকেল এরিস ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৯৯৯ সালে মারা যান। তার দুই ছেলে বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছেন।
