২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আরো সেনা পাঠাতে পারে যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে আরো মার্কিন সেনা পাঠানোর বিষয়টি তিনি ভেবে দেখছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2007, 07:31 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

আফগানিস্তান সফররত গেটস বুধবার বাগরাম বিমানঘাঁটিতে সাংবাদিকদের বলেন, তিনি দেশটির পরিস্থিতি নিয়ে ন্যাটো বাহিনীর প্রধান জেনারেল ডেভিড রিচার্ডস ও অন্যান্যদের সঙ্গে আলোচনা করেছেন।

রিচার্ডস তার কাছে আরো সেনা চেয়েছেন কিনা সে প্রশ্নের জবাবে তিনি বলেন, “হ্যাঁ”।

“আরো সেনা পাঠালে ন্যাটো বাহিনী কী করতে পারবে সে ইঙ্গিত তারা দিয়েছেন।”

এসব প্রস্তাব পর্যালোচনা করতে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের কাছে তিনি বার্তা পৌঁছে দেবেন বলে গেটস জানান।

“আফগানিস্তানে আরো সেনা পাঠাতে এরপর আমি প্রেসিডেন্টের কাছে সুপারিশ করবো।”

তবে আর কত সেনা পাঠানো হবে সে প্রশ্নের জবাবে গেটস বলেন, “পরিস্থিতি পর্যালোচনা করে সে সিদ্ধান্ত নেওয়া হবে।”

আফগানিস্তানে ইতোমধ্যে ৪০ হাজারেরও বেশি বিদেশি সেনা রয়েছে। এদের মধ্যে প্রায় ২২ হাজারই মার্কিন।