২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা পরিষদের সদস্য হতে ভারতকে সমর্থন দেবেন বৃটেন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য পদপ্রার্থী ভারতকে বৃটেন জোরালো সমর্থন দেবে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী গর্ডন ব্রাউন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2007, 07:16 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

ব্যাঙ্গালোরে ভারতীয় শিল্প সংক্রান্ত এক সম্মেলনে বৃটেনের ভাবি প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বুধবার বলেন, “আমি বলতে চাই যে নিরাপত্তা পরিষদের আকার বাড়াতে এর স্থায়ী সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে বৃটেন অন্যদের পাশাপাশি ভারতকেও জোরালো সমর্থন দিয়ে যাবে।”

তিনি বলেন, শিল্পোন্নত সাতটি দেশের বোঝা দরকার যে বিশ্বে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনা দরকার।

আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকেও এসব পরিবর্তন মেনে তাদের নীতিতে পরিবর্তন আনতে হবে বলে তিনি মন্তব্য করেন।

ভারত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার জন্য অনেকদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই তালিকার অন্যান্য দেশ হলো জার্মানি, জাপান ও ব্রাজিল।

ভারতের এই উচ্চাকাঙ্খার পেছনে যে তিনটি কারণ কাজ করছে সেগুলো হলো, এ অঞ্চলে তাদের অর্থনৈতিক শক্তিমত্তার প্রকাশ, ক্রমবর্ধমান কৌশলগত প্রভাব বিস্তার ও জাতিসংঘের শান্তি মিশনে উল্লেখযোগ্য অবদান রাখা।