ওয়াজিরিস্তানে আহত গেরিলাদের খোঁজে বিমান হামলা অব্যাহত
পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে সন্দেহভাজন আল--কায়েদা ও তালেবান গেরিলাদের সন্ধানে হামলা অব্যাহত রেখেছে দশটির নিরাপত্তা বাহিনী।
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল শওকত সুলতান বুধবার এ খবর জানিয়েছেন।
“আহত গেরিলাদের খোঁেজ আমরা বিমান হামলা চালিয়ে যাচ্ছি,” বলেন শওকত।
মঙ্গলবার সেনাবাহিনী দক্ষিণ ওয়াজিরিস্তানের জামজোলায় বিমান হামলা চালায়। ওই হামলায় ২০ জনেরও বেশি গেরিলা নিহত হয় বলে গোয়েন্দা কর্মকর্তা সূত্রে জানা গেছে।
এদের মধ্যে আল--কায়েদা নেটওয়ার্কের সঙ্গে জড়িত পাঁচ--ছয়জন বিদেশীও ছিলেন বলে শওকত জানান।
আহতদের উত্তর ওয়াজিরিস্তানের মীরান শাহ ও মীর আলী নামে দুটো শহরের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
