পরমাণু কর্মসূচি পরিদর্শনে উন্নয়নশীল দেশগুলোকে ইরানের আমন্ত্রণ
পরমাণু কর্মসূচি পরিদর্শনের জন্য জাতিসংঘের পরিদর্শক দলের সঙ্গে যোগ দিতে ন্যাম, আরব লীগ ও জি--৭৭ সদস্যভুক্ত উন্নয়নশীল দেশগুলোকে আহ্বান জানিয়েছে ইরান। ইরানের কূটনৈতিক সূত্র মঙ্গলবার একথা জানায়।
সূত্রটি জানায়, জাতিসংঘের অস্ত্র পরিদর্শক দলে উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধি থাকলে পরমাণু প্রকল্পগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ আরো স্বচ্ছতা পাবে বলে মনে করে ইরান।
উন্নয়নশীল দেশের সংগঠন নন এলাইন মুভমেন্ট বা ন্যামের কাছে আহ্বান জানানো ছাড়াও গ্র“প-৭৭ এবং আরব লীগের কাছে এই অনুরোধ জানায় ইরান । ভিয়েনায় অবস্থিত আরব লীগ, গ্র“প-৭৭ এবং ন্যাম কার্যালয়ে এ বিষয়ে চিঠি দিয়েছে ইরান।
আইএইএ অস্ত্র পরিদর্শক দলটির ফেব্রƒয়ারির ২ তারিখে ইরান সফরের কথা রয়েছে।
এদিকে, ইরানের আমন্ত্রণে সাড়া দিয়েছে ন্যাম। ন্যামের একজন প্রতিনিধি জানান, “জন সমর্থন পেতে ইরানের এ ধরনের উদ্যোগ নেওয়ার দরকার ছিল। ইরানের এ আহ্বান পরমানু কার্যক্রম ইস্যুতে দেশটির স্বচ্ছতা তুলে ধরতে সহায়ক হবে।”
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে ইতোমধ্যে জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে ইরান। বিদ্যুৎ ও জ্বালানী প্রকল্পের মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইরান তার পরমানু কর্মসূচি চালিয়ে আসছে বলে দাবী করলেও পশ্চিমা বিশ্ব তা মেনে নিতে নারাজ। পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ হওয়ার জন্যই ইরান পরমাণু কার্যক্রম পরিচালনা করছে এই অভিযোগ তুলে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ।
